আইএফআইসি ব্যাংকের উপশাখার ভল্ট ভেঙে টাকা চুরি, গ্রেফতার ৩

বুধবার (১১ জুন) পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

ঈদের ছুটির মধ্যে বেসরকারি আইএফআইসি ব্যাংকের রোহিতপুর উপশাখার ভল্ট ভেঙে চুরি যাওয়া টাকা উদ্ধারের পাশাপাশি এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে একজন ব্যাংকটির নিরাপত্তাকর্মীও রয়েছেন।

বুধবার (১১ জুন) পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দফতর জানায়, আইএফআইসি ব্যাংকের রুহিতপুর উপশাখার অবস্থান কেরানীগঞ্জ মডেল থানা এলাকার রোহিতপুর ইউনিয়নের বোডিং মোড়ে ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের দ্বিতীয় তলায়। গত সোমবার কার্যালয়ের পেছন দিকে অবস্থিত ওয়াশরুমের অ্যাডজাস্ট ফ্যানের ভেন্টিলেটর ভেঙে ব্যাংকে প্রবেশ করেন চোর চক্রের সদস্যরা। তারা ব্যাংকের ভোল্ট ভেঙে ১৫ লাখ ৩০ হাজার চুরি করে নিয়ে যায়।

ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, এ ঘটনার আইএফআইসি ব্যাংকের রুহিতপুর উপশাখার সিকিউরিটি গার্ড মো. সিয়ামের কেরানীগঞ্জ মডেল থানাধীন বন্ধ ডাকপাড়া ভাড়া বাসার ৩য় তলার ফ্ল্যাট থেকে নগদ ৭ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যে আলআমিন বাসা থেকে ২ লাখ ৪০ হাজার) টাকা এবং মাদারীপুর জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইমরান শেখের বাসা থেকে ৫ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও