আশুলিয়ায় এখনো বন্ধ ৪৯টি কারখানা

ঢাকার আশুলিয়ায় বিভিন্ন শিল্প কারখানায় কাজ শুরু করেছেন শ্রমিকেরা। তবে আজও বন্ধ রয়েছে ৪৯ টি শিল্প কারখানা।

ঢাকার আশুলিয়ায় বিভিন্ন শিল্প কারখানায় কাজ শুরু করেছেন শ্রমিকেরা। তবে আজো বন্ধ রয়েছে ৪৯টি শিল্প কারখানা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে নির্ধারিত সময়ে আশুলিয়ার বিভিন্ন শিল্প কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেন। এ সময় সড়কে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের সদস্যরা টহলে ছিলেন। এছাড়াও বিভিন্ন কারখানার সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন। 

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ জানিয়েছে, বন্ধ কারখানাগুলোর বেশির ভাগই পোশাক তৈরির কারখানা। তবে বন্ধ কারখানাগুলোর মধ্যে ওষুধ, চামড়াজাত পণ্য প্রস্তুতসহ বিভিন্ন ধরনের কিছু সংখ্যক কারখানাও রয়েছে। শ্রম আইন-২০০৬ এর ১৩ (১) ধারা অনুযায়ী ৩৬টি কারখানা বন্ধ রয়েছে। এর বাইরে ১৩টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। 

আশুলিয়ার শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, বাংলাদেশ শ্রম আইন ১৩ (১) ধারায় আজ ৩৬টি শিল্পকারখানা বন্ধ রয়েছে। এর বাইরে ১৩টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। এর আগে ৮৬টি কারখানা বন্ধ ছিল।

আরও