অস্ত্র ঠেকিয়ে ডাচ-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ডাকাতি

বেসরকারি ডাচ্‌–বাংলা ব্যাংকের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে সিকিউরিটি কোম্পানি মানি প্ল্যান্টের গাড়িতে করে টাকা নিয়ে সাভারের ইপিজেডে ব্যাংকটির বুথের উদ্দেশে যাওয়ার সময় উত্তরায় সশস্ত্র ডাকাতির এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাজধানীর মিরপুর ডিওএইচএসের সিকিউরিটি কোম্পানি মানি প্ল্যান্টের গাড়িতে করে সোয়া ১১ কোটি টাকা নিয়ে সাভারের ইপিজেডে ডাচ্‌–বাংলা ব্যাংকের বুথে নিয়ে যাচ্ছিল। গাড়িটি সকাল ৭টার দিকে উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজের পাশে পৌঁছালে সেখানে মাইক্রোবাস আড়াআড়ি করে টাকাবাহী গাড়ির গতিরোধ করা হয়। পরে সশস্ত্র ডাকাতদল গাড়িরর দরজা ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ভর্তি ট্রাংক ছিনিয়ে নেয়। 

তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শরীফুল ইসলাম  বলেন, টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করা হয়েছে। ডাকাতি হওয়া টাকা উদ্ধারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরও