নাটোরের বাগাতিপাড়ায় প্রান্ত সরদার নামে এক কিশোরকে হত্যা করে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের অভিযোগে চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন শরিফুল, লিটন, মাজেদুল ও রানা মন্ডল।