নিম্নমানের ফ্যাব্রিকসের জিও ব্যাগ ও ভাঙন স্থানে মেশিন বসিয়ে নদী থেকেই বালি উত্তোলন করায় ফের ভাঙন শঙ্কায় ভুগছে স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সিট জামুডাঙ্গার মুন্সীপাড়া ও পাটনীপাড়া এলাকায় ঘাঘট নদীর তীব্র ভাঙন শুরু হলে ঘরবাড়ি ও ফসলি জমি বিলীন হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভাঙন রক্ষা প্রকল্পের কাজ শুরু করে। কিন্তু নিয়ম অনুযায়ী অন্যত্র থেকে বালি আনার কথা থাকলেও ভাঙন স্থানের কাছেই শ্যালো মেশিন বসিয়ে নদী থেকে অবৈধভাবে বালি তুলছেন ঠিকাদার।
সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন জানান, ভাঙন রক্ষায় নদী থেকে বালি উত্তোলনের বিষয়টি তার দেখার এখতিয়ারে নেই।
বাংলাদেশ পাউবো গাইবান্ধার নির্বাহী প্রকৌশলীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।