গার্লস কলেজে শিক্ষকতা করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি

কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কোনো পুরুষ সদস্য (রুকন) জামায়াতে ইসলামীর সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারবেন না। এ সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে জেলা কর্মপরিষদের সর্বসম্মত সিদ্ধান্তে সুজাউদ্দিন জোয়ার্দারকে অব্যাহতি দিয়ে এনামুল হককে জেলা সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে

গার্লস কলেজে শিক্ষকতা করায় কেন্দ্রীয় নীতির অংশ হিসেবে জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তার স্থানে জেলা সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন কুষ্টিয়া শহর শাখার আমির এনামুল হক। গতকাল রাতে কুষ্টিয়া জেলা জামায়াতের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কোনো পুরুষ সদস্য (রুকন) জামায়াতে ইসলামীর সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারবেন না। এ সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে জেলা কর্মপরিষদের সর্বসম্মত সিদ্ধান্তে সুজাউদ্দিন জোয়ার্দারকে অব্যাহতি দিয়ে এনামুল হককে জেলা সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে।

জেলা আমির খন্দকার এ কে এম আলী মহসিন জানান, এটি শুধু কুষ্টিয়ার জন্য নয়; কেন্দ্রীয় সিদ্ধান্তের আওতায় সারা দেশে নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত মোট সাতজন রুকনকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া সুজাউদ্দিন জোয়ার্দার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান ডক্টর ফজলুল হক গার্লস কলেজের শিক্ষক। তিনি বলেন, জেলা সেক্রেটারি হওয়ার আগেই তিনি ওই কলেজে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন। ওই সময় দলের গঠনতন্ত্রে এ বিষয়ে শিথিলতা থাকায় দায়িত্ব পালনে কোনো সমস্যা হয়নি।

আরও