নির্বাচন উপলক্ষে শেরপুর-৩ আসনে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে নির্বাচনের আগের পাঁচ দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন-পরবর্তী দুদিন টহল পরিচালনাসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে ১৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। আগামী ৯ এপ্রিল এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে নির্বাচনের আগের পাঁচ দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন-পরবর্তী দুদিন টহল পরিচালনাসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন।

বিজিবি ময়মনসিংহ সেক্টরের তত্ত্বাবধানে এবং ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) ব্যবস্থাপনায় এরই মধ্যে ১৬ প্লাটুন সদস্য শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় চারটি বেইজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন শুরু করেছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় ওই আসনে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির উপস্থিতি জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরাও নির্বাচনী এলাকায় প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছেন।

শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল এ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও