যশোরের এসপির বদলি চেয়ে জাপার ছয় প্রার্থীর আবেদন

যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদারের বদলি চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন জেলার ছয় আসনে জাতীয় পার্টির প্রার্থীরা।

যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদারের বদলি চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন জেলার ছয় আসনে জাতীয় পার্টির প্রার্থীরা। এতে বলা হয়, এসপি জেলায় প্রায় তিন বছর কর্মরত রয়েছেন। স্থানীয় প্রভাবশালী জনপ্রতিনিধিদের একজন তার আত্মীয়। তিনি যশোরে থাকলে জেলায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ থাকবে না। 

আবেদনকারী ছয় প্রার্থী হলেন যশোর-১ আসনের মো. আক্তারুজ্জামান, যশোর-২ আসনের ফিরোজ শাহ, যশোর-৩ আসনের মো. মাহবুব আলম, যশোর-৪ আসনের মো. জহুরুল হক, যশোর-৫ আসনের এমএ হালিম এবং যশোর-৬ আসনের জিএম হাসান। 

আরও