চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন জানান, সাবেক সেনাপ্রধান হারুন উর রশীদ রোববার বিকালে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছান। বিকালে চট্টগ্রাম ক্লাবে উঠেন। রাতে সেখানেই ছিলেন। আজ সকালে ঘরের দরজা না খোলায় সেনাবাহিনীর প্রোটোকল টিমের সদস্যদের সন্দেহ হয়। পরে কক্ষের পেছনের জানালা দিয়ে ক্লাবের লোকজন বিছানার ওপর তাকে দেখতে পান। তবে কিভাবে তিনি মারা গেছেন সেটা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স হয়েছিল ৭৫ বছর। ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট ছিলেন তিনি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন জানান, সাবেক সেনাপ্রধান হারুন উর রশীদ রোববার বিকালে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছান। বিকালে চট্টগ্রাম ক্লাবে উঠেন। রাতে সেখানেই ছিলেন। আজ সকালে ঘরের দরজা না খোলায় সেনাবাহিনীর প্রোটোকল টিমের সদস্যদের সন্দেহ হয়। পরে কক্ষের পেছনের জানালা দিয়ে ক্লাবের লোকজন বিছানার ওপর তাকে দেখতে পান। তবে কিভাবে তিনি মারা গেছেন সেটা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

এম হারুন-অর-রশীদ ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রামের হাটহাজারীর ধলই ইউনিয়নের বাসিন্দা। পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেয়ার পর চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত অবস্থায় ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। স্বাধীনতা যুদ্ধে সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাব দেয়।

২০০০ সালের ডিসেম্বরে সেনাপ্রধানের দায়িত্ব পান তিনি। ২০০২ সালের জুনে অবসরে যান। এরপর সরকার তাকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজির রাষ্ট্রদূতের দায়িত্বও দিয়েছিল।

আরও