শাহজাদপুরে চিরনিদ্রায় শায়িত এমপি স্বপন

লাখো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক শিল্প উপমন্ত্রী হাসিবুর রহমান স্বপন।

লাখো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক শিল্প উপমন্ত্রী হাসিবুর রহমান স্বপন।

গতকাল বেলা ৩টায় শাহজাদপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় এবং সাড়ে ৩টায় শাহজাদপুর মখদুমিয়া জামে মসজিদে তৃতীয় নামাজের জানাজা শেষে চুনিয়াখালী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে গতকাল ভোরে তুরস্ক থেকে প্রয়াত হাসিবুর রহমান স্বপনের মরদেহ ঢাকায় এসে পৌঁছে। সকাল সাড়ে ৮টায় ঢাকার গুলশান আজাদ মসজিদে প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিনের পক্ষ থেকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।

বেলা সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারযোগে তার মরদেহ পাবনার বেড়া আব্দুল খালেক স্টেডিয়ামে আনা হয়। সেখানে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য শামসুর রহমান টুকু ও বেড়া উপজেলা আওয়ামী লীগের নেতারা। সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে তার মরদেহ শাহজাদপুর দ্বারিয়াপুর মহল্লার নিজ বাড়ির সামনে স্বজনদের দেখানোর জন্য রাখা হয়।

বেলা ২টার দিকে শাহজাদপুর উচ্চ বিদ্যালয় মাঠে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেয়া হয়। সেখানে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাতের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আরও