দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

মোহাম্মদ আলী সুমন কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ছেলে। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সদস্য। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রিফাত ও বাবু নামে দুজনকে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ অক্টোবর) রাতে ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন আইন-শৃঙ্খল রক্ষাকারী বাহিনী। অভিযানে নেতৃত্ব দেন দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েদ চৌধুরী। রাতেই তাকে দাউদকান্দি মডেল থানায় নিয়ে আসা হয় এবং সোমবার (৬ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মোহাম্মদ আলী সুমন কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ছেলে। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সদস্য। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রিফাত ও বাবু নামে দুজনকে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, মোহাম্মদ আলী সুমনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে কড়া নিরাপত্তায় কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও