গতকাল পৌরসভার টোরাগড়ে নির্মাণাধীন একটি পাঁচতলা ভবনে কাজ করার সময় ওপর থেকে পড়ে মহিন সরকার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মহিন সুহিলপুর পুরান সরকার বাড়ির মরহুম হানিফা মিয়ার ছেলে। নির্মাণাধীন ভবনের ওপরে কাজ করার সময় নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গতকাল হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নাহিদুল ইসলাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সকালে হাজীগঞ্জ পৌরসভার সামনে সড়ক পারাপার হওয়ার সময় দ্রুতগতির গাড়ির ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করে।