তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২

তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ওই বগির দুটি সিট পুড়ে যায়। এ সময় হাতেনাতে দুজনকে আটক করা হয়েছে।

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় হাতেনাতে দুজনকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আগুনের এ ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ওই বগির দুটি সিট পুড়ে যায়। এ সময় হাতেনাতে দুজনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান রেলওয়ে থানার ওসি।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, ঘটনাস্থল রেলওয়ে থানার অধীনে হলেও সেখানে থানা পুলিশকে পাঠানো হয়েছে। 

আরও