ওসমান হাদির জানাজায় প্রধান উপদেষ্টা

‘হাদির কথা যেন রাখতে পারি, সে ওয়াদা করতে এসেছি’

শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা হাদিকে বিদায় জানাতে আসিনি। প্রিয় হাদি, তুমি যা ওয়াদা করে গেছো, তা যেন আমরা রাখতে পারি সে ওয়াদা করতে এসেছি।

আজ শনিবার (২০ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজার আগে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

তিনি আরো বলেন, লক্ষ লক্ষ মানুষ হাদির কথা শোনার জন্য এসেছে। আমরা ওসমান হাদিকে বিদায় দিতে আসিনি। তিনি আমাদের বুকের মধ্যে আছে ও থাকবে। হাদির কথা আমরা পূরণ করবো এই ওয়াদা করছি।

তিনি বলেন, মাথা নত নয় উঁচু রেখে দাঁড়ানোর সাহস ও নির্ভীক জীবনের জয়গান গেয়ে গেছেন শরিফ ওসমান হাদি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন সবার বুকে থাকবেন তিনি।

আরও