‘গণতন্ত্র টিকিয়ে রাখতে সংগঠিত নাগরিক সমাজের বিকল্প নেই’

‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক নাগরিক ভাবনাবিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে পিরোজপুরে।

‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক নাগরিক ভাবনাবিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে পিরোজপুরে। গতকাল প্রেস ক্লাব মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা কমিটি এ আয়োজন করে। বৈঠকে সভাপতিত্ব করেন সুজনের জেলা কমিটির সভাপতি মুনিরুজ্জামান নাসিম। মূল আলোচক ছিলেন সুজনের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। বক্তারা বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে সচেতন ও সংগঠিত নাগরিক সমাজের বিকল্প নেই। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক দল, নির্বাচন কমিশন ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা গুরুত্বপূর্ণ।

আরও