বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন বসনিয়া ও হার্জেগোভিনার
পররাষ্ট্রমন্ত্রী এলমেদিন কোনাকোভিচ।
আজ রোববার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে
বিষয়টি জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বসনিয়া ও হার্জেগোভিনার পররাষ্ট্র মন্ত্রণালয়
ও নিজের পক্ষ থেকে পাঠানো বার্তায় ড. মোমেনকে আন্তরিক অভিনন্দন এবং বাংলাদেশের অব্যাহত
সমৃদ্ধি কামনা করেন কোনাকোভিচ।
বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উভয় দেশের স্বার্থ ও কল্যাণে অব্যাহতভাবে বিকশিত হবেও বলে আশা প্রকাশ করেন তিনি।