বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বাগেরহাটের চিতলমারীতে ধানক্ষেতে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হারান বিশ্বাস (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত হারান বিশ্বাস একই গ্রামের মৃত ঠাকুর বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে প্রদীপ মণ্ডলের ঘেরের মধ্যে ধানক্ষেতে পানি দিতে যান হারান বিশ্বাস। এ সময় অসাবধানতাবশত তিনি ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সঞ্জয় মণ্ডল জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরও