গত দেড় বছর ধরে এ দিনটার অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, এ দিনটির জন্য আমরা অপেক্ষা করছিলাম। একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটের অনুকূল পরিবেশ রয়েছে।

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, গত দেড় বছর ধরে তিনি আজকের দিনের জন্য অপেক্ষা করছিলেন। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান ভবন কেন্দ্রে ভোট দেন সেনাপ্রধান। পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, এ দিনটির জন্য আমরা অপেক্ষা করছিলাম। একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটের অনুকূল পরিবেশ রয়েছে।

সেনাপ্রধান ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, সকাল থেকেই সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। জনগণ এখন পুরো পরিস্থিতি নিয়ে আশ্বস্ত।

সকালে দেশের বিভিন্ন এলাকার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন বলে জানান সেনাপ্রধান। তিনি বলেন, আমার কাছে যে তথ্য এসেছে, তাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা নির্ভয়ে বাড়ি থেকে বের হয়ে ভোটকেন্দ্রে যান এবং ভোটাধিকার প্রয়োগ করুন। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।

এ সময় সাংবাদিকদের ভূমিকাও তুলে ধরেন সেনাপ্রধান। তিনি বলেন, মিডিয়া সারা দেশের পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরছে, এতে ভোটাররা আশ্বস্ত হচ্ছেন, ভোট দিতে উৎসাহী হচ্ছেন।

আরও