অগ্নিকাণ্ড

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে নিঃস্ব হয়ে গেছেন কৃষক কাবুল দাড়িয়া।

বৃহস্পতিবার রাতে উপজেলার মাঝবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। অসুস্থ স্ত্রীকে নিয়ে হাসপাতালে থাকায় আগুনের হাত থেকে কোনো কিছুই রক্ষা করতে পারেননি তিনি। কাবুল জানান, ফিরে এসে দেখেন তার বসতঘর, গোলায় রাখা ধান, চাল, আসবাব ও নগদ অর্থসহ প্রায় ৬ লাখ টাকার মালাপত্র পুড়ে ছাই হয়ে গেছে। কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই ঘরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আগুনের প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস।

আরও