কিশোরগঞ্জে আরো ছয়জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত রোববার রাতে স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। এ নিয়ে কিশোরগঞ্জের ১৩ উপজেলায় ১ হাজার ২২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৪০ জন ও মারা গেছে ২১ জন। এছাড়া জেলায় মোট ৭৬৭ জন করোনা রোগী এবং তিনজন সাসপেক্টটেড বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেন জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।