শের-ই-বাংলা মেডিকেল

বরিশালে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে রোগীর স্বজনদের হাতাহাতি, কর্মবিরতি

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আজ রোববার দুপুর থেকে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার (২৩ মে) দিবাগত রাতে হাসপাতালের চতুর্থ তলার সার্জারি ওয়ার্ডে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রোগীর মৃত্যু হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় রোগীর স্বজনরা চিকিৎসকদের ওপর চড়াও হন এবং উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে তিনজন ইন্টার্ন চিকিৎসক আহত হন এবং আরো কয়েকজন লাঞ্ছিত হন বলে অভিযোগ করেন চিকিৎসকরা।

ঘটনার প্রতিবাদে নিরাপত্তার দাবিতে পরদিন দুপুর থেকে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা।

অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আব্দুল মোনায়েম সাদ বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। কর্মবিরতিতে সেবা কার্যক্রম তেমন ব্যাহত হয়নি। চিকিৎসক ও মিড-লেভেল চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুতই সমস্যার সমাধান হবে।

আরও