মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতির সময় জুন পর্যন্ত বাড়াল এনবিআর

ভ্যাট অব্যাহতির মেয়াদ আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

মেট্রোরেল সেবার ওপর ভ্যাট অব্যাহতি প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভ্যাট অব্যাহতির মেয়াদ আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

সরকার জনগুরুত্ব বিবেচনায় এবং পরিবেশবান্ধব ও দূরনিয়ন্ত্রিত অত্যাধুনিক গণপরিবহণ মেট্রোরেলকে অধিক জনপ্রিয় করার উদ্দেশ্যে এরইমধ্যে মেট্রোরেল সেবার ওপর আরোপিত ভ্যাট চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত অব্যাহতি প্রদান করেছিল।

মেট্রোরেল সেবার ওপর মূল্য সংযোজন করের বিদ্যমান অব্যাহতি চালু রাখার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের প্রেক্ষিতে জনস্বার্থে সেই অব্যাহতির মেয়াদ আগামী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করে সরকার গতকাল বুধবার (২৩ ডিসেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করেছে।

আরও