গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নলছিটি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিজভি আহমেদ সবুজ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।