মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

নাজমুল ইসলাম ঘাড়মোড়া ইউনিয়নের মনিপুর আদর্শ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক ছিলেন। তিনি মনিপুর গ্রামের প্রয়াত নজরুল ইসলামের ছেলে। প্রায় দেড় মাস আগে তার বাবা মারা যান।

কুমিল্লার হোমনায় মোবাইল ফোন চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নাজমুল ইসলাম (২৪) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে নিজ বসতঘরে এ দুর্ঘটনা ঘটে।

নাজমুল ইসলাম ঘাড়মোড়া ইউনিয়নের মনিপুর আদর্শ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক ছিলেন। তিনি মনিপুর গ্রামের প্রয়াত নজরুল ইসলামের ছেলে। প্রায় দেড় মাস আগে তার বাবা মারা যান।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে নিজ ঘরে মোবাইল ফোন চার্জ দেয়ার সময় নাজমুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জাহান পরীক্ষা-নিরীক্ষা শেষে নাজমুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

ঘাড়মোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা জানান, বিদ্যালয়ের সহকর্মীদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, নাজমুল খুব মেধাবী শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মর্মাহত হয়েছেন।

আরও