সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু ২২ মে

সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হচ্ছে ২২ মে। ওইদিন বেলা সাড়ে ৩টায় ৪১৯ হজযাত্রী নিয়ে বিমানের একটি ফ্লাইট মদিনার উদ্দেশে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।

সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হচ্ছে ২২ মে। ওইদিন বেলা সাড়ে ৩টায় ৪১৯ হজযাত্রী নিয়ে বিমানের একটি ফ্লাইট মদিনার উদ্দেশে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ডিস্ট্রিক্ট ম্যানেজার শাহনেওয়াজ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

হজ এজেন্সিস অব বাংলাদেশ (হাব) সিলেট চ্যাপ্টারের সভাপতি জহিরুল কবির চৌধুরী শীরু বলেন, ‘‌সিলেটের হজযাত্রীদের দুর্ভোগ বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে আমরা সরাসরি হজ ফ্লাইটের দাবি জানিয়ে আসছিলাম। এ ব্যাপারে বিমান কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করে হজ এজেন্সিস অব বাংলাদেশ। যার পরিপ্রেক্ষিতে সিলেট থেকে সরাসরি পাঁচটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয় বিমান কর্তৃপক্ষের। সিলেটের দুই হাজারেরও অধিক হজযাত্রীকে ঢাকায় যেতে হচ্ছে না। এতে হজযাত্রীদের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।’

বিমানের সিলেট অফিস সূত্র জানায়, সিলেট অঞ্চলের হজযাত্রীদের দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে এবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচটি হজ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাঁচটি ফ্লাইটে ৪১৯ জন করে ২ হাজার ৯৫ হজযাত্রী পরিবহন করা হবে। প্রথম দিনের ফ্লাইট ছাড়া বাকি ফ্লাইটগুলো সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে। এ চার ফ্লাইটের শিডিউল আগামী ১, ৩, ৬ ও ৯ জুন।

আরও