মালদ্বীপে ইসরায়েলের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে এ নিষেধাজ্ঞা দিয়েছে মালদ্বীপ সরকার। খবর আনাদোলু এজেন্সি।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দেশটির পার্লামেন্টে নিষেধাজ্ঞা-সংক্রান্ত আইনের অনুমোদন দেয়া হয়। এর পরপরই তাতে অনুসমর্থন জানান প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু।
এর মধ্য দিয়ে ফিলিস্তিনের জনগণের ওপর ইসরায়েলের চলমান নৃশংসতা এবং গণহত্যামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে মুইজ্জু সরকারের কঠোর অবস্থানেরই প্রতিফলন ঘটেছে বলে প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।