ঝিনাইদহে দিনব্যাপী ফল উৎসব

নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচিত করার লক্ষ্যে ঝিনাইদহ শহরের আদর্শপাড়ায় মর্নিংবেল চিল্ড্রেন একাডেমি নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান আয়োজন করেছে ফল উৎসব।

নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচিত করার লক্ষ্যে ঝিনাইদহ শহরের আদর্শপাড়ায় মর্নিংবেল চিল্ড্রেন একাডেমি নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান আয়োজন করেছে ফল উৎসব। গতকাল দিনভর ফলের পসরা সাজিয়ে উৎসবে মেতেছিল শিক্ষার্থীরা। আয়োজকরা জানান, উৎসবে শিক্ষার্থীরা আম, জাম, লিচু, কাঁঠাল, জামরুল, তরমুজ, পেয়ারা, পেঁপে, কলা, ডেউয়া, আঁশফলসহ প্রায় ৩০ ধরনের দেশীয় ফলের পসরা বসায়। মর্নিংবেল চিল্ড্রেন একাডেমির অধ্যক্ষ শাহীনুর আলম লিটন বলেন, নতুন প্রজন্মের সঙ্গে দেশীয় ফলের পরিচিতি করানোই আয়োজনের মূল উদ্দেশ্য।

আরও