ময়মনসিংহের ভালুকায় ট্রাকচাপায় মো. সিফাত হোসেন নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ৯টার দিকে ভরাডোবা-ঘাটাইল সড়কের উথুরা বাজারে এ দুর্ঘটনা ঘটে। উথুরা উচ্চবিদ্যালয় ও কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী নিহত সিফাত ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামের আবুল খায়েরের ছেলে। তার সঙ্গে মোটরসাইকেলে থাকা আরো দুজন আহত হয়েছেন।