জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সাতক্ষীরার শ্যামনগরে স্থানীয় অভিযোজনবিষয়ক বক্তৃতামালা আয়োজন করেছে গবেষণা প্রতিষ্ঠান বারসিক। গতকাল উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি মাধ্যমিক বিদ্যালয়ে এ আয়োজন করা হয়। বক্তারা বলেন, ‘প্রাণ প্রকৃতি সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। এজন্য রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমাতে হবে।’