গাইবান্ধায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই ট্রাকের চাপায় আলম মিয়া (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার (২৩ মার্চ) বিকাল ৫টার দিকে উপজেলা শহরের জনতা ব্যাংকের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আলম মিয়া উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের অনন্তপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি একটি সিগারেট কোম্পানির স্থানীয় সেলসম্যানের দায়িত্ব পালন করছিলেন বলে তার এক প্রতিবেশী জানিয়েছেন।

স্থানীয়রা জানান, জনতা ব্যাংকের সামনে মোটরসাইকেলে পাশ কাটিয়ে যাওয়ার সময় যানজটে আটকে পড়া দুটি ট্রাকের মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান আলম মিয়া। খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক দুটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

আরও