ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহে স্বপন ভ্রদ্র নামে (৫৫) নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাংবাদিক স্বপন ভদ্র জমি বেচাকেনার কাজ করতেন। ঘটনার দিন সকালে অভিযুক্ত সাগরসহ তিনজন স্বপন ভদ্রকে মাঝিপাড়ার বাসা থেকে ডেকে বের করেন। বের হতেই সাগর স্বপন ভদ্রের হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন। এ সময় সময় স্বপন দৌড়ে পালানোর চেষ্টা করেন এবং একপর্যায়ে পড়ে যান। তখন সাগর তার ঘাড়ে কোপ দেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় স্বপনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, কেন বা কী কারণে এ সাংবাদিক স্বপনকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত ঘাতক সাগর মাদকাসক্ত ছিলেন। তাকে ধরার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিহত স্বপন ভদ্র শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের জগেশ চন্দ্র ভদ্রের ছেলে। তিনি তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ছিলেন। একসময় তিনি স্থানীয় দৈনিক পত্রিকায় কাজ করতেন।

অন্যদিকে অভিযুক্ত ঘাতক সাগর মাঝিপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।

আরও