পদ্মায় জালে ৩২ কেজির বাগাড়

মাছটি ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৭৬ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে জালে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের একটি বাগাড় মাছ। মাছটি ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৭৬ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে। দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ এ তথ্য জানান। তিনি জানান, গতকাল বিকালে পদ্মা নদীর কলাবাগান এলাকায় জেলে সেকেন হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে তিনি মাছটি ২ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৭০ হাজার ৪০০ টাকায় কিনে নেন। এরপর মোবাইল ফোনে যোগাযোগ করে আশুলিয়ার এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করেন।

জেলে সেকেন হালদার জানান, গতকাল দুপুরের পর তিনি সহযোগীদের নিয়ে ফেরিঘাটের অদূরে কলাবাগান এলাকার পদ্মায় জাল ফেলেন। বিকাল ৪টার দিকে জাল টেনে তুললে এতে বিশাল আকৃতির বাগাড় মাছটি ধরা পড়ে।

আরও