রমজানে সুলভমূল্যে মাংস, ডিম ও দুধ বিক্রয়ের পরিধি বৃদ্ধি

গত ১৯ মার্চ পর্যন্ত ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সারা দেশের ৩ লাখ ৯৬ হাজার ৫৮৬ জন পুরুষ, ২ লাখ ১২ হাজার ৮৪৪ জন নারী, মোট ৬ লাখ ৯ হাজার ৪৩০ ক্রেতার মাঝে সুলভ মূল্যে ১৯ কোটি ৮৩ লাখ ৫৪ হাজার ৭৬৮ টাকা মূল্যের দুধ, ডিম, ড্রেসড ব্রয়লার, গরু ও খাসির মাংস বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এবং সংশ্লিষ্ট অংশীজনের সহযোগিতায় পবিত্র রমজান মাসে মাংস, ডিম, দুধ ইত্যাদি সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার উদ্দেশ্যে ১ রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত ঢাকা শহরে ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস এবং সারা দেশে ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ, গরুর মাংস ও খাসির মাংসের সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে।

শনিবার (২২ মার্চ) প্রাণিসম্পদ অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামীকাল রোববার (২৩ মার্চ) থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বাজেটের আওতায় প্রাণিজ আমিষ সরবরাহ নামে বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা শহরে অতিরিক্ত ২৩টি, নারায়ণগঞ্জ শহরে ৩টি এবং ৭টি বিভাগীয় দপ্তরে ১৪টি ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস বিক্রয় কার্যক্রমের পরিধি বৃদ্ধি করা হয়েছে।

গত ১৯ মার্চ পর্যন্ত ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সারা দেশের ৩ লাখ ৯৬ হাজার ৫৮৬ জন পুরুষ, ২ লাখ ১২ হাজার ৮৪৪ জন নারী, মোট ৬ লাখ ৯ হাজার ৪৩০ ক্রেতার মাঝে সুলভ মূল্যে ১৯ কোটি ৮৩ লাখ ৫৪ হাজার ৭৬৮ টাকা মূল্যের দুধ, ডিম, ড্রেসড ব্রয়লার, গরু ও খাসির মাংস বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ফলশ্রুতিতে সারা দেশে মাংস, ডিম, দুধ ইত্যাদির সরবরাহ ও মূল্য স্থিতিশীল রয়েছে।

যেসব স্থানে জুলাই অভ্যুত্থানের সময় সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল, সেসব স্থানকে অগ্রাধিকার প্রদান করে ১ রমজান থেকে ঢাকা শহরের ২৫টি স্থানে সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র চালু রয়েছে।

এ কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশে ডিম (প্রতি ডজন) ১০৮ টাকার স্থলে ১০০ টাকা, ড্রেসড ব্রয়লার মাংস (প্রতি কেজি) ২৫০ টাকা, দুধ পাস্তুরিত (প্রতি লিটার) ৮০ টাকা, এবং গরুর মাংস (প্রতি কেজি) ৬৫০ টাকা মূল্যে বিক্রয় করা হবে।

চলমান বিক্রয় কেন্দ্র ২৫টি:

সচিবালয়ের পাশে, খামারবাড়ি (ফার্মগেট), ষাটফুট রোড (মিরপুর), আজিমপুর মাতৃসদন (আজিমপুর), নয়াবাজার (পুরান ঢাকা), বনশ্রী, হাজারীবাগ (সেকশন), আরামবাগ (মতিঝিল), মোহাম্মদপুর (বাবর রোড), কালশী (মিরপুর), যাত্রাবাড়ী (মানিকনগর), শাহাজাদপুর (বাড্ডা), কড়াইল বস্তি, বনানী, কামরাঙ্গীরচর, খিলগাঁও (রেলক্রসিং দক্ষিণে), নাখালপাড়া (লুকাস মোড়), সেগুনবাগিচা (কাঁচাবাজার), বছিলা (মোহাম্মদপুর), উত্তরা (হাউজবিল্ডিং), রামপুরা (বাজার), মিরপুর ১০, কল্যাণপুর (ঝিলপাড়), তেজগাঁও, পুরান ঢাকা (বঙ্গবাজার) ও কাকরাইল।

ঢাকা মহানগর এবং নারায়ণগঞ্জে অতিরিক্ত ২৬টি স্থানের তালিকাঃ

ঢাকা মহানগর:

আসাদগেট (টাউন হল), লালমাটিয়া মহিলা কলেজ, শংকর প্লাজা, জিগাতলা (কায়সার সুইটমিট), আজিমপুর (তিন নং গেট), নিউ পল্টন, এলিফ্যান্ট রোড (ইস্টার্ন মল্লিকার সামনে), জুরাইন কাঁচা বাজার, আটিবাজার, গাবতলী মাজার রোড, মিরপুর ৬ নং বাজার, শেওড়াপাড়া, কচুক্ষেত বাজার, উত্তরা আজমপুর কাঁচাবাজার, মেরুল বাড্ডা, মগবাজার মোড়, গ্রীন রোড, বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের পেছনে, বাসাবো বৌদ্ধমন্দির, মধ্যবাড্ডা লিংক রোড, জোয়ার সাহারা, উত্তরা খালপাড়, রামপুরা হাজীপাড়া ও লালবাগ এতিমখানা।

নারায়ণগঞ্জ:

ডিসি অফিস চাঁনমারি, চাষাড়া চত্ত্বর ও তারকার মাঠ কুতুবপুর।

আরও