ঢাকায় নতুন কমিশনার, সিলেট-কুমিল্লায় নতুন ডিসি

কুমিল্লার বর্তমান ডিসি রেজা হাসানকে সিলেটের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসিচব রোজী আক্তারকে কুমিল্লার নতুন ডিসি পদায়ন করা হয়েছে।

ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুজ্জামান মিঞা। একইসঙ্গে সিলেট ও কুমিল্লায় নতুন ডেপুটি কমিশনার (ডিসি) পদে নতুন পদায়ন দেয়া হয়েছে।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কুমিল্লার বর্তমান ডিসি রেজা হাসানকে সিলেটের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসিচব রোজী আক্তারকে কুমিল্লার নতুন ডিসি পদায়ন করা হয়েছে।

আরও