চাঁপাইনবাবগঞ্জে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত

শিবগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, আজ সকালে রফিকুল ইসলাম বাইসাইকেল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি পিকআপ তাকে ধাক্কা দেয়।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিকআপের ধাক্কায় রফিকুল ইসলাম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার একাডেমি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম (৬৫) উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।

শিবগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, আজ সকালে রফিকুল ইসলাম বাইসাইকেল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও