হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নিহতকে হাসপাতালে নিয়ে যাওয়া সিএনজিচালক ইব্রাহিম জানান, প্রতিদিনের মতো কাজ শেষে তিনি গাড়ি গ্যারেজে রাখতে যাচ্ছিলেন। এ সময় হাজারীবাগ পার্কের পাশের সড়কের মন্দিরসংলগ্ন গলিতে সাগর হোসেনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার মাথার বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান ইব্রাহিম।

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. সাগর হোসেন বুলেট (২৮) নামের এক সিএনজিচালক নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগ পার্কের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। পরে বুধবার (২২ জুলাই) সকাল পৌনে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতকে হাসপাতালে নিয়ে যাওয়া সিএনজিচালক ইব্রাহিম জানান, প্রতিদিনের মতো কাজ শেষে তিনি গাড়ি গ্যারেজে রাখতে যাচ্ছিলেন। এ সময় হাজারীবাগ পার্কের পাশের সড়কের মন্দিরসংলগ্ন গলিতে সাগর হোসেনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার মাথার বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান ইব্রাহিম।

তিনি আরো জানান, স্থানীয় আরেক ব্যক্তির সহযোগিতায় ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে পুলিশ তাকে আহত ব্যক্তিকে হাসপাতালে নিতে বলে। এরপর তিনি সাগর হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে তাকে ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ভাই শাওন জানান, পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে তারা ঘটনার খবর পান। কে বা কারা তার ভাইকে হত্যা করেছে, সে বিষয়ে তারা কিছু বলতে পারছেন না। তিনি জানান, তার ভাই নির্দিষ্ট কোনো পেশায় ছিলেন না। বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতেন। বেশ কিছুদিন ধরে তিনি একটি গাড়ির সহকারী (হেলপার) হিসেবে কাজ করছিলেন।

শাওন জানান, তাদের বাড়ি ঢাকার হাজারীবাগের ভাগলপুর লেনের ১৫ নম্বর বাসায়। তার বাবার নাম শাহাদাত হোসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে সাগর হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আরও