ময়মনসিংহে শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

ময়মনসিংহে আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী নূরুল্লাহ শাওন (২৪) হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেছেন তার সহপাঠীরা।

গতকাল পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এর আগে বুধবার নূরুল্লাহ শাওন ও তার বন্ধু মঞ্জুরুল আহসান রিয়াদকে মারধর করে ছিনতাইকারীরা। এ সময় তারা পালানোর চেষ্টা করে। ঘটনার পর থেকে নূরুল্লাহ শাওন নিখোঁজ ছিলেন। শুক্রবার রাতে ব্রহ্মপুত্র নদের চর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও