শিক্ষার্থীদের আইসিটির জ্ঞান অর্জন করতে হবে —পানিসম্পদ প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের আইসিটিভিত্তিক জ্ঞান অর্জন ও দক্ষ মানুষ হওয়ার আহ্বান জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ‘‌প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্য ও প্রযুক্তিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।’

শিক্ষার্থীদের আইসিটিভিত্তিক জ্ঞান অর্জন ও দক্ষ মানুষ হওয়ার আহ্বান জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ‘‌প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্য ও প্রযুক্তিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।’ 

তিনি গতকাল বরিশাল জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিসংখ্যান দপ্তর আয়োজিত জনশুমারি ও গৃহগণনা প্রকল্প থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘‌বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে সোনার বাংলায় রূপান্তরিত করার জন্য শিক্ষাকে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন। বঙ্গবন্ধু সংবিধানে ১৯৭২ সালের ৪ নভেম্বর অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা—এ পাঁচটি মৌলিক অধিকারকে সংরক্ষিত করে রেখে গেছেন। তিনি তার দূরদর্শিতা দিয়ে উপলব্ধি করেছিলেন, প্রত্যেক নাগরিককে যদি পাঁচটি মৌলিক অধিকার নিশ্চিত করা যায় তবে সেই রাষ্ট্র একটি আদর্শ রাষ্ট্রে পরিণত হতে পারে।  বঙ্গবন্ধু শিক্ষাকে গণমুখী এবং অবৈতনিক করার পাশাপাশি বিজ্ঞানমনস্ক ও সোনার মানুষ গড়ে তোলার জন্য একটি শিক্ষানীতি প্রণয়ন করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন বাংলাদেশের প্রতিটি সোনার সন্তানেরা বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তি শিক্ষায় দক্ষ হয় এবং তারা যেন সোনার বাংলা গড়ে তুলতে পারে।

জাহিদ ফারুক বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি হবে ডিজিটাল সংযোগ। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজের জন্য ডিজিটাল সংযোগ মূল ভিত্তি হিসেবে কাজ করবে। ডিজিটাল বাংলাদেশ এখন একটি বাস্তবতা। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই আমাদের পরবর্তী লক্ষ্য। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে সরকার বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে চায়।’

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধুসহ উপজেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ২৪০ মেধাবী শিক্ষার্থীর হাতে ট্যাব তুলে দেয়া হয়। 

আরও