সুন্দরবন পূর্ব বনসংলগ্ন আন্ধারমানিকের টোটা, কেওড়াতলা খাল ও শিবসা নদীর বড় দুধমুখ খালসংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ সময় একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ, এক রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করেন কোস্টগার্ড সদস্যরা।
গতকাল এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন কোস্টগার্ড পশ্চিম জোনের জাহাজ বিসিজিএস সোনার বাংলার নির্বাহী কর্মকর্তা লে. শেখ সাদমান বিন মাহমুদ।
তিনি বলেন, ‘দয়াল বাহিনীর সদস্যরা ফিরিঙ্গি খাল ও কুনচির খালসংলগ্ন এলাকা থেকে ১০ জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করছিল। অন্যদিকে শিবসা এলাকা থেকে জাহাঙ্গীর বাহিনী ১১ জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে ফিরিঙ্গি খাল ও কুনচির খাল এলাকায় অভিযান চালানো হয়। দয়াল বাহিনীর হাতে জিম্মি থাকা ১০ জেলেকে উদ্ধার করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা চলে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
একই দিন বিকালে বড় দুধমুখ খালসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা কোস্টগার্ডকে লক্ষ করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালালে ডাকাতরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ, এক রাউন্ড ফাঁকা কার্তুজ ও ডাকাতদের কাছে জিম্মি থাকা ১১ জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতদের নিজ নিজ পরিবারের কাছে এবং অস্ত্র-গোলাবারুদ মামলা দায়েরপূর্বক থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান এ কর্মকর্তা। উদ্ধারকৃতদের বাড়ি খুলনা ও সাতক্ষীরা জেলায়।