বরগুনার বেতাগীতে শিশু ধর্ষণের মামলায় মহসিন কাজী নামে এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল দুপুর ১২টায় বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা দায়রা জজ লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর রনজুয়ারা শিপু বিষয়টি নিশ্চিত করেছেন।