খালেদা জিয়ার মৃত্যুতে ঢাবিতে তিন দিনের শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত

এ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। রাষ্ট্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আনুষ্ঠানিক কর্মসূচি প্রণয়ন করা হবে বলে জানানো হয়েছে।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে বৃহস্পতিবার (১ জানুয়ারি) পর্যন্ত এ শোক পালন করা হবে।

এ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। রাষ্ট্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আনুষ্ঠানিক কর্মসূচি প্রণয়ন করা হবে বলে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, শোক পালনের অংশ হিসেবে খালেদা জিয়ার জীবন ও কর্মকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সেমিনারসহ বিভিন্ন স্মরণমূলক কর্মসূচি পালন করা হবে।

আজ মঙ্গলবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, হল, হোস্টেল ও আবাসিক এলাকার মসজিদে তার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।

আরও