ছাদ উড়ে যাওয়া বাসের রেজিস্ট্রেশন স্থগিত

দুর্ঘটনা সম্পর্কে অফিস আদেশে বলা হয়, গত ১৭ এপ্রিল মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা রেল ফ্লাইওভারের ওপর বরিশাল এক্সপ্রেস নামের বাসটি (ঢাকা মেট্রো ব-১৪-৯৩৫০) সামনে থাকা একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় ছাদ উড়ে যাওয়া আলোচিত বাসটির রেজিস্ট্রেশন সাময়িক স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটির ঢাকা মেট্রো সার্কেল-২ এর উপ-পরিচালক সানাউল হক স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

ওই অফিস আদেশে বলা হয়, সড়ক পরিবহন বিধিমালা ২০২২ অনুযায়ী, ঢাকা মেট্রো ব-১৪-৯৩৫০ নম্বর মোটরযানের রেজিস্ট্রেশন সাময়িক স্থগিত করা হলো এবং মোটরযানটির রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট ও উক্ত মোটরযানটির চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আপনাকে (বাসটির মালিক, প্রাইম ব্যাংক, কারওয়ান বাজার ব্র্যাঞ্চ) স্ব-শরীরে হাজির হয়ে শুনানিতে অংশ নেয়ার অনুরোধ করা হলো।

দুর্ঘটনা সম্পর্কে অফিস আদেশে বলা হয়, গত ১৭ এপ্রিল মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা রেল ফ্লাইওভারের ওপর বরিশাল এক্সপ্রেস নামের বাসটি (ঢাকা মেট্রো ব-১৪-৯৩৫০) সামনে থাকা একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এ সময় সামনে থাকা আরো একটি কাভার্ডভ্যানে বাসটির ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে বাস চালক আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় পেছনে পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি দেখে চালক আরো বেপরোয়া হয়ে ওঠেন। পরে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটির ছাদ উড়ে সড়কে ছিটকে পড়ে। এ ঘটনায় আটজন যাত্রী আহত হন।

আরও