সার্ভার জটিলতায় ট্রেনের অনলাইন টিকিট বিক্রি বন্ধ

রেলওয়ে সূত্রে জানা গেছে, সার্ভার জটিলতায় অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্টেশন থেকে স্ট্যান্ডিং টিকেট দেয়া হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সার্ভার জটিলতায় অনলাইনে রেলের টিকিট বিক্রি কার্যক্রম বন্ধ রয়েছে। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে শিডিউল বিপর্যয়ে পড়েছে কয়েকটি ট্রেন। গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত থেকে সার্ভার জটিলতা দেখা যায়। আজ শুক্রবার দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সার্ভারে জটিলতা ছিল।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সার্ভার জটিলতায় অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্টেশন থেকে স্ট্যান্ডিং টিকেট দেয়া হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেসের জন্য সকাল ১১টায় বিমানবন্দর স্টেশনে অপেক্ষা করছিলেন আব্দুল খালেক। তিনি বলেন, রাতে অনলাইনে দেখলাম সিট আছে। একটু পর টিকিট কাটতে গিয়ে দেখি সার্ভারে সমস্যা। পরে আর টিকিট কাটতে পারিনি। স্টেশনে আসার পর স্ট্যান্ডিং টিকিট দিয়েছে।

বিমানবন্দর স্টেশনের কাউন্টারের দায়িত্ব থাকা একজন বলেন, সার্ভারে সমস্যা। সেজন্য শুধু স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে।

এদিকে শুক্রবার সকালে ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) থেকে ছেড়ে যাওয়ার শিডিউলে থাকা বুড়িমারী এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেস ছাড়তে দেরি হয়।

বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা স্টেশনে ভোর রাত থেকে ১টি সান্টিং ২/৩ ঘণ্টা বিকল ছিল। তার প্রভাব পড়েছে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের ওপর।

আরও