পাবনায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

পাবনার সাঁথিয়ায় মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নাগডেমরা, করমজা, ধুলাউরি ইউনিয়নের পৃথক জায়গায় এ ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন উপজেলার করমজা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পুণ্ডুরিয়া গ্রামের মৃত রইজ উদ্দিন প্রামাণিকের ছেলে আকরাম হোসেন (৪০), নাগডেমড়া ইউনিয়নের সোনাতলা বাজার পাড়া এলাকার কালু খঁার ছেলে আবু সাইদ (৪০) ও ধুলাউরি ইউনিয়নের ধুলাউরি গ্রামের আব্দুল গনির ছেলে আব্দুল কুদ্দুস (৭০)।

‎খোঁজ নিয়ে জানা গেছে, আকরাম হোসেন বাড়ির পাশে পুণ্ডুরিয়া শ্মশানঘাট এলাকায় গরুর ঘাস কাটতে গেলে বজ্রপাত হয়। তবে তখন কোনো বৃষ্টি হচ্ছিল না। দূর থেকে স্থানীয়রা তাকে পড়ে যেতে দেখে ঘটনাস্থলে এসে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎অন্যদিকে একই উপজেলার নাগডেমরা ইউনিয়নের সোনাতলা কৃষ্টিয়াপাড়া এলাকার কুনু মোল্লার ছেলে আবু সাইদ গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে ধুলাউরি ইউনিয়নের কৃষক আব্দুল কুদ্দুস মাঠে কাজ করতে গিয়ে ঘটনাস্থলেই বজ্রপাতে নিহত হন।

সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, ‘বজ্রপাতে সাঁথিয়ায় পৃথক স্থানে তিনজন কৃষক নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে আসছি। মরদেহ পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে।’

আরও