বগুড়ায় ১০৩ টিয়া উদ্ধারের পর অবমুক্ত

পাচারের জন্য বিপুল পরিমাণ টিয়া পাখি নিয়ে যাওয়া হচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে শহরের ঠনঠনিয়া এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বগুড়ায় একটি বাসে তল্লাশি চালিয়ে খাঁচাবন্দি অবস্থায় ১০৩টি বুনো টিয়া পাখি উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে পাখিগুলোকে অবমুক্ত করা হয়। পাচারের জন্য বিপুল পরিমাণ টিয়া পাখি নিয়ে যাওয়া হচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে শহরের ঠনঠনিয়া এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। নওগাঁ থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ১০টি প্লাস্টিকের খাঁচায় রাখা ১০৩টি প্যারাকিট টিয়া উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে কোনো আসামিকে না পাওয়ায় তাৎক্ষণিক মামলা করা যায়নি। উদ্ধার হওয়া পাখিগুলোর মধ্যে ‘মেথ টিয়া’ ও ‘লাল মাথা টিয়া’ প্রজাতির পুরুষ ও স্ত্রী পাখি রয়েছে বলে নিশ্চিত করেছেন বগুড়া বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা দুলাল কুমার সাহা।

আরও