ককটেল বিস্ফোরণ

ভোলায় ছাত্রদল নেতা সিফাত হাওলাদার হত্যার দাবিতে বিক্ষোভ মিছিল চলাকালে বিএনপি নেতাকর্মীদের ওপর ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে বিজেপির নেতাকর্মীদের বিরুদ্ধে।

ভোলায় ছাত্রদল নেতা সিফাত হাওলাদার হত্যার দাবিতে বিক্ষোভ মিছিল চলাকালে বিএনপি নেতাকর্মীদের ওপর ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে বিজেপির নেতাকর্মীদের বিরুদ্ধে। অন্যদিকে জেলা বিজেপি কার্যালয়ে হামলা ও ভাংচুরের অভিযোগ করেছে বিজেপি। এ ঘটনার বিএনপি নেতাকর্মীদের দায়ী করেছেন দলটির নেতাকর্মীরা। এ ঘটনায় ইটের আঘাতে সদর থানার ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে শহরের নতুন বাজার এলাকায় বিজেপি কার্যালয়ের সামনে এসব ঘটনা ঘটে।

আরও