সিরাজগঞ্জে কাউন্সিলর হত্যায় অস্ত্রসহ আরো ২ আসামি গ্রেফতার

সিরাজগঞ্জে ভোটের দিনই নবনির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি শাহাদৎ হোসেন বুদ্দিনের ছেলে সাব্বির হোসেনকে (২০) বিদেশী স্বয়ংক্রিয় পিস্তল-গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে মো. রতন (২২) নামে আরেক যুবককেও গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে তরিকুল হত্যা মামলায় ১০ আসামিকে গ্রেফতার করা হল। তবে তরিকুল হত্যা মামলার প্রধান আসামি শাহাদৎ হোসেন বুদ্দিনকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সিরাজগঞ্জে ভোটের দিনই নবনির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি শাহাদৎ হোসেন বুদ্দিনের ছেলে সাব্বির হোসেনকে (২০) বিদেশী স্বয়ংক্রিয় পিস্তল-গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে মো. রতন (২২) নামে আরেক যুবককেও গ্রেফতার করা হয়েছে।

এ নিয়ে তরিকুল হত্যা মামলায় ১০ আসামিকে গ্রেফতার করা হল। তবে তরিকুল হত্যা মামলার প্রধান আসামি শাহাদৎ হোসেন বুদ্দিনকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ সদর থানা চত্বরে সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সিগ্ধ আক্তার। এসময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী উপস্থিত ছিলেন।

সিগ্ধ আক্তার জানান, তরিকুল হত্যা মামলার ৬ নং আসামি শাহাদৎ হোসেন বুদ্দিনের ছেলে সাব্বির হোসেন ও মৃত পান্নু ব্যাপারীর ছেলে মো. রতনকে আটক করা হয়েছে দুজনই শাহেদনগর ব্যাপারী পাড়ার বাসিন্দা। 

সংবাদ সম্মেলনে সিগ্ধ আক্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সদর উপজেলার ফকিরতলা ব্রীজ এলাকা থেকে সাব্বির হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট কাছ থেকে একটি বিদেশী অটোমেটেড পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অপর আসামি রতনকে শহরের এসএস রোড থেকে আটক করা হয়।

শাহাদৎ হোসেন বুদ্দিনসহ অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে জানিয়ে তিনি আরও জানান, এই হত্যা মামলায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ৫ জন এজাহারভুক্ত আসামি ও অপর ৫ জন সন্দেহভাজন আসামি। গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট গণনায় ৮৫ ভোটে বিজয়ী হন তরিকুল ইসলাম। ফলাফল ঘোষণা হওয়ার পরপরই পরাজিত প্রার্থী শাহাদত হোসেন বুদ্দিনের সমর্থকগণ বিজয়ী প্রার্থীদের উপর হামলায় চালায়। এ সময় পরাজিত প্রার্থীর সমর্থকদের ধারালো অস্ত্রের আঘাতে নবনির্বাচিত কাউন্সিলর তরিকুল গুরুতর আহত হন। ওইদিন রাত ৮টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। ১৭ জানুয়ারি রাতে নিহতের ছেলে একরামুল হক হৃদয় বাদী হয়ে পরাজিত প্রার্থী ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন বুদ্দিনকে প্রধান আসামি করে ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪০ থেকে ৫০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরও