হিলিতে সপ্তাহ ব্যবধানে জিরার দাম কেজিতে কমেছে ৫০ টাকা

বেশ কিছুদিন ধরেই হিলির বাজারে জিরা ৫৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। বর্তমানে তা কমে ৫৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারের প্রতিটি দোকানেই পর্যাপ্ত পরিমাণে আমদানির জিরা লক্ষ্য করা গেছে। দাম কমায় ক্রেতা সমাগমও বেড়েছে। তবে আগের তুলনায় বেচাকেনা কম বলেই দাবি বিক্রেতাদের।

চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় ও ক্রেতা সংকটের কারণে সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে জিরার দাম কমেছে কেজিতে ৫০ টাকা। আমদানির এমন ধারা অব্যাহত থাকলে এ পণ্যের দাম বাড়বে না বলেও জানিয়েছেন বিক্রেতারা। এদিকে জিরার দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষ।

সরেজমিনে দেখা গেছে, বেশ কিছুদিন ধরেই হিলির বাজারে জিরা ৫৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। বর্তমানে তা কমে ৫৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারের প্রতিটি দোকানেই পর্যাপ্ত পরিমাণে আমদানির জিরা লক্ষ্য করা গেছে। দাম কমায় ক্রেতা সমাগমও বেড়েছে। তবে আগের তুলনায় বেচাকেনা কম বলেই দাবি বিক্রেতাদের।

হিলি বাজারে জিরা কিনতে আসা নার্গিস আকতার বলেন, বর্তমানে ৫৩০ টাকায় এক কেজি জিরার প্যাকেট পাওয়া যাচ্ছে। এ কারণে এক প্যাকেটের জায়গায় তিন প্যাকেট কিনেছেন তিনি।

হিলি বাজারের জিরা বিক্রেতা জহুরুল ইসলাম বলেন, মূলত ভারত থেকে আমদানি করা জিরা দিয়েই ক্রেতাদের চাহিদা মেটানো হয়ে থাকে। বর্তমানে হিলি স্থলবন্দরসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে প্রচুর পরিমানে জিরা আমদানি হচ্ছে। এতে বাজারে পণ্যটির সরবরাহ আগের তুলনায় বেড়েছে। অপরদিকে বাজারে পণ্যটির ক্রেতা সংকট দেখা দিয়েছে। চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে।

আরও