নাটোরে পাওয়ার ট্রলির সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন জন। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে গুরুদাসপুর উপজেলার নাজিরপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশসূত্রে জানা গেছে, নাটোর আঞ্চলিক সড়কের জলারকান্দি এলাকায় পাওয়ার ট্রলির সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হায়দার ও আফছার আলী নামে দুজন মারা যান। নিহতরা নাজিরপুরের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা
এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় থানার ওসি শফিকুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।