এতে কয়েকটি চা শ্রমিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানান, উপজেলায় গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই ও পাথরটিলা গ্রামে গতকাল ঝড়ের সঙ্গে কয়েক দফা বজ্রপাত হয়। এ সময় মাঠে থাকা চা শ্রমিক পরিবারের ১৩টি গরু ঘটনাস্থলেই মারা যায়। একই সময়ে পাথরটিলা এলাকায় একটি মহিষও বজ্রপাতে মারা যায়। হঠাৎ ঘটে যাওয়া এ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। নিহত গবাদিপশুগুলো ছিল তাদের পরিবারের আয়ের প্রধান উৎস। এক মুহূর্তেই জীবিকার গুরুত্বপূর্ণ অবলম্বন হারিয়ে এসব পরিবার দিশেহারা হয়ে পড়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। তারা বলেন, দরিদ্র ও খেটে খাওয়া এসব পরিবারের ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত প্রয়োজনীয় সহযোগিতা করা জরুরি।
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর জানান, তিনি ঘটনাটি শুনেছেন। সরকারের পক্ষ থেকে সহায়তার জন্য চেষ্টা করা হবে।